বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
পদ্মা ইকো সিটিতে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:০৪ পিএম আপডেট: ২১.০৮.২০২৬ ৯:১২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পদ্মা ইকো সিটিতে ১০ হাজার বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ মনিরুজ্জামান।

তিনি বলেন, ‘আমরা পরিবেশবান্ধব আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে চাই। তাই পদ্মা ইকো সিটিতে এ বছর ১০ হাজার বৃক্ষরোপণ করতে চাই। আজ এর উদ্বোধন করা হলো।’

পুষ্পধারার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আলীনূর ইসলাম বলেন, ‘পুষ্পধারা প্রতিবছর বৃক্ষরোপণ করে থাকে। দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আমরা এ মৌসুমে বিনামূল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণের সিদ্ধান্ত নিয়েছি।’

প্রতিষ্ঠানটির পরিচালক (ফাইন্যান্স) মঈন উদ্দিন খান বলেন, ‘বৃক্ষ প্রাণবৈচিত্র্যকে টিকিয়ে রাখবে। তাই মানুষের প্রয়োজনে সবুজ প্রকৃতি টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ করা প্রয়োজন।’

পুষ্পধারার সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক হাসিবুল হক মামুন বলেন, ‘আমাদের প্রকল্পে সবুজের সমারোহ থাকবে। আমরা চাই, প্রকল্পের অব্যবহৃত জায়গায় বৃক্ষরোপণ করতে। আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পুষ্পধারার পরিচালক মো. এনামুল হক, পরিচালক আলী রেজা, পরিচালক আতিকুর রহমান মিন্টু, পরিচালক মিলন আহমেদ ও নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিকসহ অন্যরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close