শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      
জাতীয়
রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন অতিথিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে বঙ্গভবন ছাড়তে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। 

আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। 

শপথ শেষে একে একে বঙ্গভবন থেকে বেরিয়ে যান অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা। এরপর রাত ৮টা পর তারা বঙ্গভবন ছাড়তে শুরু করেন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনের প্রধান ফটকে অতিথিদের গাড়ি বের হতে দেখা যায়। অতিথিদের নিরাপদে বের করে দিতে বঙ্গভবনের সামনে ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরাও কাজ করেন।

শুক্রবার বিকেল থেকেই আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেন। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের প্রধান ফটক ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশের সময় অতিথিদের পরিচয় ও আমন্ত্রণপত্র যাচাই করা হয়।

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রপতির শপথ   বঙ্গভবন অতিথিরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close