বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ভাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন সহস্রাধিক রোগী
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মানব কল্যাণ সংস্থার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২১ আগস্ট) উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কাজী ওয়ালীউল্লাহ উচ্চবিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত চলা এ ক্যাম্পে সহস্রাধিক অসহায় ও সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, ব্লাড টেস্ট ও রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা দেওয়া হয়। বিভিন্ন এলাকা থেকে রোগীরা ক্যাম্পে চিকিৎসাসেবা নেন। ফরম পূরণের পর চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করেন তারা। এ সময় চিকিৎসকরা রোগীদের বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দেন।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংস্থার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম মাদানী, সহ-সভাপতি মাওলানা নুরুজ্জামান, রবিউল ইসলাম রনি জোয়ার্দার, জসিম উদ্দিন নবাব, মো. ওয়াসীম আহমেদ, মাওলানা তরিকুল ইসলাম ও ইসলাম মৃধা প্রমুখ।

ক্যাম্প শেষে মানবসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সংগঠনের কয়েকজন সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করা হয়।

মানব কল্যাণ সংস্থার সদস্যরা জানান, যুবসমাজসহ সমাজের বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে সংগঠনটি পরিচালিত হচ্ছে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং মানবসেবা করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে প্রতি তিনমাস পরপর এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও মানব কল্যাণ সংস্থার উদ্যোগে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

সংগঠনের সদস্যরা বলেন, অসহায় ও দরিদ্র মানুষ যেন সহজে চিকিৎসাসেবা পান, সেটিই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও প্রতি তিনমাস পরপর এ ধরনের সেবা কার্যক্রম চালু রাখার চেষ্টা করব।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফ্রি মেডিকেল ক্যাম্প   চিকিৎসাসেবা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close