বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
তারাগঞ্জে বড় বোনের বাড়ি থেকে ছোট বোনের মরদেহ উদ্ধার
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৯:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাড়ি থেকে আনুফা বেগম (৪৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের পাইকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনুফা বেগম বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। তার বাবার বাড়ি তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের পাইকারপাড়া গ্রামে।

জানা গেছে, তিন দিন আগে পাইকারপাড়া গ্রামে বড় বোন মর্জিনা বেগমের বাড়িতে বেড়াতে আসেন আনুফা বেগম। শুক্রবার সকালে পরিবারের সঙ্গে নাশতা খাওয়ার পর বোনের বাড়ির শয়নকক্ষে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বড় ছেলে জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। নিয়মিত ওষুধ না খেলে তিনি স্বাভাবিক আচরণ করতে পারতেন না এবং অস্বাভাবিক হয়ে পড়তেন। গত কয়েক দিন ধরে তিনি আবারও অস্বাভাবিক আচরণ করছিলেন বলে জানান তিনি।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close