বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
জাতীয়
আন্দালিব রহমান পার্থ এবার মন্ত্রিসভায়
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৯:৪৮ পিএম
আন্দালিব রহমান পার্থ

আন্দালিব রহমান পার্থ

আন্দালিব রহমান পার্থ দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় এবার নতুন অধ্যায়ে পা রাখলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন তিনি। রাজনীতির পাশাপাশি আইন পেশায়ও পরিচিত পার্থের রাজনৈতিক পথচলার শুরু হয়েছিল তার বাবা নাজিউর রহমান মঞ্জুর হাত ধরে।

আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নেন পার্থ।

একই অনুষ্ঠানে আরও কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন।

আন্দালিব রহমান পার্থ ১৯৭৪ সালের ২০ এপ্রিল জন্ম নেন। তার পিতা নাজিউর রহমান মঞ্জুর ছিলেন রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পারিবারিকভাবেই রাজনীতির সঙ্গে পরিচয় ঘটে পার্থের। তার মা শেখ রেবা রহমান শেখ মুজিবুর রহমানের ভাগ্নি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। ফলে রাজনীতি ও রাষ্ট্রীয় পরিমণ্ডলের সঙ্গে পার্থের পারিবারিক যোগাযোগ ছিল দীর্ঘদিনের।

সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান পার্থ। ১৯৯৭ সালে লিংকনস ইন থেকে বার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। পরবর্তী ঢাকার ব্রিটিশ স্কুল অব ল-এর অধ্যক্ষের দায়িত্বও পালন করেন। 

আইন পেশার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হয়ে ওঠেন তিনি। ২০০০ সাল থেকে বাবা নাজিউর রহমান মঞ্জুর সঙ্গে সরাসরি রাজনীতিতে অংশ নিতে শুরু করেন পার্থ।

২০০৮ সালের এপ্রিলে নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুর পর বিজেপির চেয়ারম্যান নির্বাচিত হন আন্দালিব রহমান পার্থ। এরপর দলীয় রাজনীতিতে তার নেতৃত্ব আরও দৃশ্যমান হয়ে ওঠে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে ২০০৯-২০১৪ সাল পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন পার্থ।
 
২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বিএনপির নেতৃত্বাধীন জোটের সঙ্গে বর্জন করে তার দল। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন পার্থ। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নির্বাচনে জয় পাওয়ার পর এবার মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন আন্দালিব রহমান পার্থ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আন্দালিব রহমান পার্থ   নতুন মন্ত্রী   বিজেপি চেয়ারম্যান   ভোলা-১   মন্ত্রিসভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close