শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন অতিথিরা      মন্ত্রী হিসেবে শপথ নিলেন মঈন খান, মিল্লাত, পার্থ ও সাচিং প্রু      নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার      
জাতীয়
২০ বছর পর আবারও মন্ত্রী হলেন মঈন খান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৯:৫৫ পিএম
আবদুল মঈন খান

আবদুল মঈন খান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে তিনি শপথ নেন।

মুক্রবার আবদুল মঈন খান ছাড়াও মন্ত্রী পদে শপথ নেন রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

দেশের রাজনৈতিক অঙ্গনে একজন পরিচ্ছন্ন, মার্জিত ও তাত্ত্বিক রাজনীতিক হিসেবে সুখ্যাতি থাকা আব্দুল মঈন খান ১৯৪৭ সালের ১ জানুয়ারি নরসিংদী জেলায় জন্ম নেন। তার বাবা আব্দুল মোমেন খান ছিলেন দেশের একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা, বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সাবেক খাদ্যমন্ত্রী।

তার মায়ের নাম খোরশেদা বেগম। মঈন খান পারিবারিকভাবেই রাজনীতির একটি আদর্শ পরিমণ্ডল পেয়েছিলেন, যা তাকে পরবর্তী জীবনে গভীরভাবে প্রভাবিত করে।

একজন উচ্চশিক্ষিত ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব হিসেবে ড. মঈন খানের পরিচিতি সর্বজনবিদিত। রাজধানীর স্বনামধন্য নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। এরপর উচ্চশিক্ষার উদ্দেশে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং ১৯৭৩ সালে বিশ্ববিখ্যাত ‘ইউনিভার্সিটি অব সাসেক্স’ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হওয়ার আগে তিনি ঢাকা কলেজে শিক্ষকতা করেন ও সরকারি নানা দায়িত্বশীল পদেও কর্মরত ছিলেন।
 
বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে মঈন খান বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। নিজ নির্বাচনি এলাকা নরসিংদী-২ (পলাশ) থেকে তিনি একাধিকবার (১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০২৬ সালে) জাতীয় সংসদের সদস্য (এমপি) নির্বাচিত হন। রাষ্ট্র পরিচালনায়ও তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ১৯৯৩-১৯৯৬ সাল পর্যন্ত তিনি সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০১ সালে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করলে তিনি প্রথমে তথ্যমন্ত্রী (২০০১-২০০২) ও পরে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী (২০০২-২০০৬) হিসেবে দায়িত্ব পালন করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আবদুল মঈন খান   নতুন মন্ত্রী   বিএনপি স্থায়ী কমিটি   নরসিংদী-২  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close