বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু আর নেই
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৩৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলার বিশিষ্ট সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু (৮৫) মারা গেছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টায় কাউখালী উত্তর বাজার বায়তুন নাজাত জামে মসজিদের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

আব্দুল লতিফ খসরু এলাকায় একজন শিক্ষা উদ্যোক্তা ও আলোকিত মানুষ হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী শিক্ষানুরাগী নির্বাচিত হন।

তিনি কাউখালীর তথ্যকেন্দ্র ও সংগ্রহশালার প্রতিষ্ঠাতা ছিলেন। এ ছাড়া আমরাজুড়ি আবাসন প্রকল্পে কাউখালী প্রতিবন্ধী পাঠশালা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য তিনি জাতীয় ও বিভাগীয় পর্যায়ে একাধিক সম্মাননা অর্জন করেন।

আব্দুল লতিফ খসরুর মৃত্যুতে উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ, কাউখালী প্রেস ক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বরিশাল বিভাগ   শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close