বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
রাষ্ট্রপতিকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৩:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর তাকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় ইরানের প্রেসিডেন্ট নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অভিনন্দন বার্তায় পেজেশকিয়ান বলেন, “বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে সংসদ সদস্যদের আস্থা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দূরদর্শিতা, প্রতিশ্রুতি এবং গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে তার প্রশংসনীয় অবদানের প্রতিফলন।”

নতুন নেতৃত্বের সূচনা বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট।

বার্তায় তিনি বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইরানের বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণে তার দেশের পূর্ণ প্রতিশ্রুতির কথাও জানান পেজেশকিয়ান।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রপতি   ইরানের প্রেসিডেন্ট   অভিনন্দন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close