শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন অতিথিরা      
দেশজুড়ে
ধামরাইয়ে চাল-ডালের দাম স্থিতিশীল, সবজিতে স্বস্তি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:২৫ পিএম আপডেট: ২২.০৮.২০২৬ ৪:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার ধামরাই উপজেলায় গত সপ্তাহের তুলনায় চাল ও ডালের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে কমেছে বেশির ভাগ সবজির দাম। বিশেষ করে করলা, কাঁচা মরিচ, পটল, পেঁয়াজ ও জালিকুমড়ার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

শনিবার (২২ আগস্ট) সকালে ধামরাইয়ের বড় বাজার, কালামপুর, ধানতারা, হাতকোড়া, বারবাড়িয়া, কাওয়ালীপাড়া ও বাথুলিসহ বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি মিনিকেট চাল ৮০ টাকা, হাফ সিদ্ধ ৫৮ টাকা, পাইজাম ৫৬ টাকা, ২৯ জাতের চাল ৫৮ টাকা এবং আতপ চাল ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্যাকেটজাত পোলাও চালের দাম প্রতি কেজি ২২০ টাকা।

ডালের মধ্যে মোটা মসুর ডাল ৯০ টাকা, মুগ ডাল ১৬০ টাকা ও বুটের ডাল ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে বড় কোনো পরিবর্তন হয়নি।

সবজির বাজারে প্রতি কেজি আলু ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের মতোই রয়েছে। তবে পেঁয়াজের দাম কমে ৪৫ টাকা হয়েছে; গত সপ্তাহে ছিল ৫০ টাকা। করলা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৮০ টাকা। কাঁচা মরিচের দামও কমে ৮০ টাকা হয়েছে; গত সপ্তাহে ছিল ১২০ টাকা।

এ ছাড়া পটলের দাম কমে ৫০ টাকা কেজি হয়েছে, যা গত সপ্তাহে ছিল ৮০ টাকা। জালিকুমড়া প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে; গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৬০ টাকা।

তবে কিছু সবজির দাম বেড়েছে। বেগুনের দাম বেড়ে প্রতি কেজি ৮০ টাকা হয়েছে, যা গত সপ্তাহে ছিল ৬০ টাকা। শিম ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় বেশির ভাগ সবজির দাম কমেছে। আবহাওয়া অনুকূলে থাকলে সরবরাহ আরও বাড়তে পারে। এতে সামনে সবজির দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

সবজি বিক্রেতা মাসুদ রানা বলেন, “বাজারে সবজির সরবরাহ এখন ভালো। তাই কয়েকটি সবজির দাম কমেছে। সরবরাহ স্বাভাবিক থাকলে সামনে দাম আরও কিছুটা কমতে পারে।”

বাজার করতে আসা বাবুল হোসেন বলেন, “চাল-ডালের দাম খুব একটা কমেনি। তবে কয়েকটি সবজির দাম কমায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। বিশেষ করে কাঁচা মরিচ ও পটলের দাম কমেছে।”

অন্যদিকে আদা প্রতি কেজি ১৪০ টাকা ও রসুন ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এ দুটি পণ্যের দামেও কোনো পরিবর্তন হয়নি।

ক্রেতারা বাজারের সামগ্রিক পরিস্থিতিতে কিছুটা সন্তোষ প্রকাশ করলেও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন।

তবে শনিবার সকালে ধামরাইয়ের বাজারগুলোতে পণ্যের দামের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান নজরদারি দেখা যায়নি।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ধামরাই   বাজারদর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close