শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
আরএমপির ঐতিহাসিক স্মারক ফলক পুনঃস্থাপন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:৪৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে ঐতিহাসিক স্মারক ফলক পুনঃস্থাপন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে পুনঃস্থাপনকৃত ফলকটি উন্মোচন করা হয়।

ফলক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ‘১৯৯২ সালের ১ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সময়ের বিবর্তনে ঐতিহাসিক স্মারকটি পরিবর্তন করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সেই ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণে আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন করা
হয়েছে।’

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘রাজশাহী মহানগরী থেকে জুয়া, ভূমিদস্যুতা ও মাদক চোরাকারবার কঠোর হাতে নির্মূল করতে হবে। রাজশাহীকে শান্ত ও নিরাপদ রাখতে আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধীদের দমনে পুলিশকে কোনো ধরনের রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে না।’

মিজানুর রহমান মিনু আরও বলেন, ‘বিগত ১৭ বছরে স্বৈরাচারী সরকারের আমলে সীমান্তবর্তী এলাকা থেকে শত শত কোটি টাকার মাদক ও অবৈধ চোরাচালান দেশের অভ্যন্তরে প্রবেশ করানোর অপচেষ্টা চালানো হয়েছে।’ 

এ চক্রকে জাতির শত্রু আখ্যায়িত করে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আরএমপিকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপির কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, সাবেক মেয়র মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে রাজশাহীর শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  আরএমপি   ফলক   পুনঃস্থাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close