শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবান জেলা পরিষদে প্রতিনিধি না রাখায় লামায় বিক্ষোভ
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:৫৯ পিএম আপডেট: ২২.০৮.২০২৬ ৫:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য মনোনীত না করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) উপজেলা চত্বরে ‘সংখ্যালঘু লামাবাসী’ ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
​
উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি লামা বাজার চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। সেখানে বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি রফিকুল ইসলাম, সমাজকর্মী ও সাংবাদিক আবদুল করিম, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম রহুল আমিন। 

মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবান জেলা পরিষদে লামা উপজেলার মতো গুরুত্বপূর্ণ এলাকা থেকে কোনো প্রতিনিধি না রাখা চরম বৈষম্যমূলক। পার্বত্য এলাকার সুষম উন্নয়ন ও স্থানীয় জনগণের অধিকার রক্ষায় অবিলম্বে লামা থেকে প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানাই।

একই সঙ্গে বৈষম্য নিরসন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close