শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ধামরাই নদীতে গলায় কলস বাঁধা নারীর লাশ উদ্ধার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার বংশী নদী থেকে গলায় কলস ও চোখ-মুখ বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গুচ্ছ গ্রামের বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছাহেরা খাতুন হাজীপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। সে একই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, উপজেলার সদর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখে এলাকার লোকজন ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে আসে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘বংশী নদীতে একটি লাশ ভেসে যেতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলস বাঁধা মরদেহটি উদ্ধার করে।’ 

তিনি আরও বলেন, ‘শনিবার (২২ আগস্ট) সকালে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বলা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।’

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  নদী   লাশ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close