শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সিরাজগঞ্জে হারানো অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফেরত দিল পুলিশ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব মোবাইল উদ্ধার করা হয়।

শনিবার (২২ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।

জেলা পুলিশের সাইবার ইউনিট ও থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এসব হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফোন ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

নাজরান রউফ বলেন, ‘মোবাইল হারানোর ঘটনায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৩টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা জেলা পুলিশের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে।’

হারিয়ে যাওয়া মোবাইল ফোনে ফেরত পেয়ে হানিফ হোসাইন বাবু বলেন, ‘আমার ফোন মার্চ মাসে নিজ গ্রাম রানীগ্রাম থেকে হারিয়ে গিয়েছিল। এরপর আমি সদর থানায় জিডি করে রেখেছিলাম। আজকে জেলা পুলিশের কার্যালয় থেকে হারানো ফোনটি পুরিশ উদ্ধার করে দিয়েছে। আমি খুবই খুশি।’

জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারানো মোবাইল ফোন উদ্ধারসহ জনস্বার্থে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   মোবাইল   উদ্ধার   পুলিশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close