শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
দেশজুড়ে
শ্রীপুরে গরু চোরের উৎপাত বন্ধে থানার সামনে বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে অব্যাহতভাবে গরু চুরি বৃদ্ধি ও চোরের উৎপাত বন্ধের ব্যবস্থা নিতে থানার সামনে বিক্ষোভ করেছেন বরমী ইউনিয়নের পোষাইদ গ্রামের বাসিন্দারা।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানার সামনে এ বিক্ষোভ করা হয়।

বিক্ষোভকারী গ্রামবাসীরা গরু চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি চুরি হওয়া গরু উদ্ধারের দাবিও করেছেন তারা। 

জাকির হোসেন রাজু বলেন, ‘গত এক মাসে পোষাইদ গ্রাম থেকে কৃষকের ৪-৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। তিনটি গরু চুরির ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিলেও কোনও ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। অভিযোগের ১৫ দিন পার হলেও পুলিশ ঘটনাস্থলে তদন্তে যায়নি।’

একটি চুরির ঘটনায় মামুন নামে এক ব্যক্তিকে চোর হিসেবে শনাক্ত করে থানা পুলিশকে জানানো হলেও চোরকে আটক বা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ।

অভিযোগকারীদের তিনটি অভিযোগের মধ্যে একটি অভিযোগের তদন্তের দায়িত্ব থাকা শ্রীপুর থানার এসআই কামরুলকে দেওয়া হয়েছিল। তদন্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি এবং তিনি ঘটনাস্থলে তদন্তের জন্য যাননি।

বিক্ষোভ শেষে গ্রামবাসীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলমের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শাহীনুর আলম বলেন, ‘দ্রুত সময়ের মধ্য গরু চোরদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের পক্ষ থেকেও এলাকায় নজরদারি বাড়ানো হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   গরু   চোর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close