শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
আদিতমারীতে বেসিকশর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭:১২ পিএম আপডেট: ২২.০৮.২০২৬ ৭:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট আদিতমারী উপজেলায় বে-সরকারী নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির (বেসিকশ) নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি-২০২৬’-র শপথ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার বেসিকশ কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়।

বেসিকশর এডহক কমিটির সভাপতি ও নামুড়ী আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আকতার হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক পূর্ণ চন্দ্র বর্মণ।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ। আমন্ত্রিত অতিথি ছিলেন সাবেক সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক এস নীলকমল রায় ও মো. রশিদুল আলম, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রাক্তন সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হক।

অনুষ্ঠানে বক্তব্য দেন— সরকারি নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির (বেসিকশ) নবনির্বাচিত সভাপতি ও সারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তালেব বাদশা, সাধারণ সম্পাদক ও মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. শাহজাহান আলী, কোষাধ্যক্ষ ও গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক নিশি কান্ত।
 
এর আগে, উপজেলা বে-সরকারী নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির (বেসিকশ) নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির শপথ বাক্য পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ। এ কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে।

কেকে/এআই


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close