শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ক্ষেতলালে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করে। এ সময় অভিযানে ২০০ গ্রাম গাঁজা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— সিআর মামলা নং-১১২/২৫ মূলে উপজেলার মামাদপুর চৈতাপাড়া গ্রামের ফজলুর রহমান, জিআর মামলা নং-১০২/২৫ মূলে উত্তর বস্তা (ছোট বস্তা) গ্রামের সুমন মণ্ডল, এফআইআর/১৬ মূলে পৌর এলাকার শাখারুন্জ গ্রামের জালাল উদ্দিন, জিআর মামলা নং-১১৩/২৬ মূলে করিমপুর গ্রামের শেখ দুলু মিয়া, থানার জিডি নং-৯৭৭ মূলে পাইকপাড়া গ্রামের ইসলাম সরকার এবং একই গ্রামের রুবেল হোসেন।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, ‘গ্রেপ্তারকৃত ছয় আসামির বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল। অভিযান শেষে তাদের (২২ আগস্ট) শনিবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ক্ষেতলাল   আসামি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close