শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
লামায় ভোক্তা অধিকারে জরিমানা ও অবৈধ বালু জব্দ
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড প্রদান এবং বিশাল পরিমাণ অবৈধ বালু জব্দ করা হয়েছে।

​শনিবার (২২ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারার বিধান লঙ্ঘনের দায়ে একটি মামলা দায়ের করে এক দোকানিকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আরেকটি অভিযানে লামা উপজেলার সরই ইউনিয়নের ১০টি ভিন্ন স্পট থেকে খাল ও পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৭ লাখ ৭০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। 

স্থানীয়রা জানান, টাকা ও বিভিন্নভাবে ম্যানেজ করে অবৈধ বালু জব্দ করে পরে নিলামের মাধ্যমে অবৈধ বালু বৈধ করে সারা বছর একই নিলামের কাজ ব্যাবহার করে বালু উত্তোলন ও পাচারে বেপরোয়া হয়ে উঠে অবৈধ বালু পাচারকারী সিন্ডিকেট। নিলাম বন্ধে প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।

​অভিযান পরিচালনা শেষে মঈন উদ্দিন বলেন, ‘জনস্বার্থ রক্ষা, বাজার দর নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন কঠোর ও জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  লামা   জরিমানা   অবৈধ বালু   জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close