শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
লোহাগাড়ায় স্কুলছাত্র অপহরণের চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:২৭ পিএম
ছবি ভিডিও থেকে নেওয়া

ছবি ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. আব্দুল্লাহকে স্কুলের প্রাঙ্গণ থেকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। 

শনিবার (২২ আগস্ট) দুপুরে পরীক্ষা শেষে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।

ঘটনার পরপরই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দীন ভূঁইয়া সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত পদক্ষেপ নেন। 

তিনি জানান, ফুটেজে অপহরণের দৃশ্য নিশ্চিত হয়ে তাৎক্ষণিক ধাওয়া করে উপজেলার ইনসাফ রেস্টুরেন্টের সামনে থেকে আব্দুল্লাহকে উদ্ধার করা হয়। শিক্ষকদের উপস্থিতি টের পেয়ে চক্রের কয়েকজন পালিয়ে গেলেও মূল অভিযুক্তকে আটক করে লোহাগাড়া থানায় সোপর্দ করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মো. নাজিম উদ্দীন জানান, মূল অপহরণকারী তার ছেলের সাবেক সহপাঠী। প্রায় এক বছর আগে পরীক্ষায় খাতা দেখতে না দেওয়ার জেরে আব্দুল্লাহকে মারধর করায় স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেছিল। সেই পুরনো ক্ষোভ থেকেই দীর্ঘ এক বছর পর পরিকল্পিতভাবে এ অপহরণের ঘটনা ঘটানো হয়েছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ মুঠোফোনে বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়ায় স্কুলছাত্র অপহরণ   কিশোর গ্যাং সদস্য আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close