শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (২২ আগস্ট) সকালে সদর উপজেলার ভবানীপুর, মেম্বার বাড়ি ও বাঘের বাজার এলাকায় গাজীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মহাসড়কের ভবানীপুর এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরে ভবানীপুর থেকে বাঘের বাজার ও মেম্বার বাড়ি পর্যন্ত মহাসড়কের দুই পাশে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।

দীর্ঘদিন ধরে মহাসড়কের জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে ওঠায় সড়কের প্রশস্ততা কমে যাওয়ার পাশাপাশি যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। এতে প্রায়ই যানজটের সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল।

অভিযানের সময় প্রশাসনের কর্মকর্তারা মহাসড়কের পাশে স্থাপনা না করার বিষয়ে সতর্ক করেন। একই সঙ্গে মহাসড়কের সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করলে ভবিষ্যতেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, ‘মহাসড়কের জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা গড়ে তোলার সুযোগ নেই। সড়কটি গুরুত্বপূর্ণ মহাসড়ক হওয়ায় যানবাহন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দখলমুক্ত রাখা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘গাজীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মহাসড়কের জায়গা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদের পর একই স্থানে আবার স্থাপনা নির্মাণ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন প্রমুখ।

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে সওজের জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি হচ্ছিল। উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হলে সড়কের শৃঙ্খলা ফিরবে এবং যানজটও অনেকটা কমবে বলে আশা করছেন তারা।

প্রশাসন জানিয়েছে, মহাসড়কের নিরাপত্তা ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   মহাসড়ক   অবৈধ   স্থাপনা উচ্ছেদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close