শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
গাজীপুরে কৃষকদল নেতাকে লেজার টার্গেট করে গুলি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:৫৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে কৃষকদল নেতা মো. জজ মিয়ার ব্যক্তিগত কার্যালয়ে লেজার লাইট দিয়ে তাকে টার্গেট করে দুই রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গুলির শব্দে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারসংলগ্ন আরএকে সিরামিক্স কারখানার সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন জজ মিয়া জানান, রাতে তিনি তার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি সেখানে এসে লেজার লাইট দিয়ে তাকে টার্গেট করেন। এরপর তারা পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জজ মিয়া গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি।

গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে।

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, ‘গুলি ছোড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাস্থল থেকে গুলির কোনো আলামত উদ্ধার হয়েছে কি না এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তদন্তের পর তা জানা যাবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   কৃষকদল নেতা   গুলি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close