শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
গাজীপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে গোডাউনে ভয়াবহ আগুন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৫৮ এএম আপডেট: ২৩.০৮.২০২৬ ১২:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দারগারচালা চৌরাস্তা এলাকায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৩ আগস্ট) ভোরে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে গোডাউনে থাকা মালামাল পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৫টা ৫৩ মিনিটের দিকে গোডাউনে আগুন লাগার খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোডাউনের ভেতরে থাকা আগুনের উৎস পুরোপুরি নির্বাপণ ও স্থানটি নিরাপদ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।

স্থানীয় বাসিন্দারা জানান, হাবিবুর রহমান, শুরুজ আলী, আমান উল্লাহ ও জাবেদ আলী যৌথভাবে গোডাউনটি পরিচালনা করেন। ভোরে গোডাউনের ভেতরে একটি অটোরিকশা চার্জে থাকা অবস্থায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

গোডাউনের মালিকপক্ষের অন্যতম সদস্য হাবিবুর রহমান বলেন, “হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউনে থাকা সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।”

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন, “ভোর ৫টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা কেটে গেছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   গোডাউন   আগুন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close