শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
লালপুরে প্রধান অতিথি না করায় ১৪৪ ধারার ভুয়া মাইকিং
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:২৯ পিএম আপডেট: ২৩.০৮.২০২৬ ১২:৩২ পিএম
অভিযুক্ত ছাত্রদল নেতা

অভিযুক্ত ছাত্রদল নেতা

নাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পছন্দের ব্যক্তিকে প্রধান অতিথি না করায় মাইকিং করে ১৪৪ ধারা জারির ভুয়া ঘোষণা দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মারুফ আলীর বিরুদ্ধে। এ ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় নির্ধারিত ফাইনাল ম্যাচ।

শুক্রবার (২১ আগস্ট) উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেশবপুর গ্রামে প্রায় ৬০ বছর ধরে স্থানীয়দের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের আয়োজনেও গ্রামের শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শুক্রবার জুমার নামাজের পর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আয়োজক কমিটির সদস্য মাহবুব জানান, টুর্নামেন্টের শুরু থেকেই ছাত্রদল নেতা মোহাম্মদ মারুফ আলী ফাইনাল খেলায় লালপুরের সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মলামকে প্রধান অতিথি করার দাবি জানিয়ে আসছিলেন। একই সঙ্গে নিজেকেও বিশেষ অতিথি করার দাবি জানান তিনি। তবে স্থানীয়দের দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী আয়োজকরা কোনো রাজনৈতিক ব্যক্তিকে অতিথি না করার সিদ্ধান্ত নেন।

এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার সকালে মারুফ আলী নিজ উদ্যোগে মাইক ভাড়া করে গ্রামে ঘোষণা দেন, খেলার মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং সেখানে কেউ খেলতে পারবেন না। তবে স্থানীয়রা বলছেন, এ ধরনের ঘোষণা দেওয়ার কোনো আইনগত ক্ষমতা তার নেই।

মাইকিংয়ের পর ফাইনাল ম্যাচ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। একপর্যায়ে খেলা বন্ধ হয়ে গেলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রামপ্রধান আজিজুর রহমান বলেন, “একটি দীর্ঘদিনের ঐতিহ্যবাহী আয়োজনকে কেন্দ্র করে এমন ঘটনায় গ্রামের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়েছে।”

আরেক গ্রামপ্রধান আবুল কালাম আজাদ বলেন, “আইন অনুযায়ী ১৪৪ ধারা জারির ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেটের। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মারুফ আলী ১৪৪ ধারা জারির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে নজরুল ইসলাম মলাম বলেন, “তাকে প্রধান অতিথি করার জন্য আমি মারুফ আলীকে কোনো নির্দেশ বা অনুরোধ করিনি। বিষয়টি জানার পর মারুফের সঙ্গে কথা বলেছি। সে নিজের ভুল স্বীকার করেছে।”

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  লালপুর   ১৪৪ ধারার ভুয়া মাইকিং   ছাত্রদল নেতা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close