রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
মহম্মদপুরে শোডাউন ঘিরে উত্তেজনা, রাজনৈতিক কর্মসূচি বন্ধের নির্দেশ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:৪০ পিএম আপডেট: ২৩.০৮.২০২৬ ১২:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপির বিবাদমান দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ও শোডাউনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে উপজেলার সব ধরনের রাজনৈতিক কর্মসূচি বন্ধের নির্দেশ দিয়েছে মাগুরা জেলা বিএনপি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট নেতাদের সতর্ক করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন খানের যৌথ সিদ্ধান্তে এ নির্দেশনা দেওয়া হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) ফারুক আহমেদ বাবুল স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

চিঠিটি মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সাবেক সদস্য সচিব মো. আক্তারুজ্জামানসহ সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে এ অঞ্চলে বিএনপির দুই গ্রুপের পরস্পরবিরোধী কর্মকাণ্ডের কারণে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। রোববার উভয় পক্ষ একই এলাকায় পাল্টাপাল্টি শোডাউন কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনমনে আতঙ্কের আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় দলের ভাবমূর্তি রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির অনুলিপি অবগতির জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর কাছে পাঠানো হয়েছে।

জেলা বিএনপির নির্দেশনার পর শনিবার রাতেই সংবাদ সম্মেলন করেন একাংশের নেতারা। রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মহম্মদপুরের মোহাম্মদ মতিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকোনুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. এমএম রইস উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মুকুল ও মো. নজরুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রেস ব্রিফিংয়ে নেতারা জানান, জেলা বিএনপির সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা জানিয়ে তারা রোববারের নির্ধারিত সব রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছেন। একই সঙ্গে এলাকার শান্তি, সংহতি ও দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সব পর্যায়ের নেতা-কর্মীদের ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তারা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মহম্মদপুর   শোডাউন   রাজনৈতিক কর্মসূচি বন্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close