রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
গোদাগাড়ীতে সীমান্তের যুবকদের আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১:১৬ পিএম আপডেট: ২৩.০৮.২০২৬ ১:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চোরাচালান ও মাদকের ঝুঁকি থেকে সীমান্তবর্তী যুবসমাজকে দূরে রেখে কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)’-এর ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবক-যুবতীকে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রোববার (২৩ আগস্ট) শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। বিজিবির ‘সীমান্ত কারিগরি ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্র’-এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রাথমিকভাবে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবক-যুবতীকে এ প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ বাড়িতে স্বল্প পুঁজি ও সীমিত পরিসরে গবাদিপশু এবং হাঁস-মুরগি পালন করে আয় করতে পারবেন বলে জানিয়েছে বিজিবি। এতে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতা ও পুষ্টির চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে সংস্থাটি।

সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে চোরাচালান, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি কমবে। পাশাপাশি দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করা সম্ভব হবে।

রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার (পিএসসি) বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।”

তিনি বলেন, “সীমান্ত এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সীমান্ত কারিগরি ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় বিভিন্ন প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মাটিকাটা ইউনিয়নের সীমান্তবর্তী বেকার যুবসমাজকে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার আরও বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্বল্প পুঁজিতে নিজ নিজ বাড়িতে পশু ও হাঁস-মুরগি পালন করে আয় করতে পারবেন। এর মাধ্যমে তাঁদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা বাড়বে। একই সঙ্গে সীমান্তবর্তী যুবসমাজকে চোরাচালান ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি বলেন, “দক্ষ ও কর্মঠ যুবসমাজ গড়ে উঠলে তারা পরিবার, সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে পারবে। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা এবং সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার (পিএসসি), গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল মেয়র তোজাম্মেল হক, রাজাবাড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর আফজাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  গোদাগাড়ী   বিজিবির প্রশিক্ষণ কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close