শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মরদেহ উদ্ধার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১:২৭ পিএম আপডেট: ২৩.০৮.২০২৬ ১:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলায় সজীব মোল্লা (২৭) নামে এক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় পাকশী পেপার মিল এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সেনা ব্যারাকের সরকারি কোয়ার্টারের স্নিগ্ধা ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সজীব মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার চক দিয়াইল গ্রামের মজিদ মোল্লার ছেলে। তিনি প্রায় ৮-৯ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দায়িত্ব পালন শেষে সজীব নিজ কোয়ার্টারে ফিরে কক্ষের দরজা বন্ধ করে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গামছা ও রশি ব্যবহার করে গলায় ফাঁস দেন বলে জানা গেছে। বিষয়টি জানতে পেরে সহকর্মী ও আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সেনাসদস্যের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ মৃত্যু সনদ প্রদানের জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেলেও মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প   সেনাসদস্যের মরদেহ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close