শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
কুষ্টিয়ায় দেবাশীষ ও তার ছেলের শেষকৃত্য, স্ত্রী-শ্বশুরের পাশাপাশি দাফন
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ২:২৪ পিএম আপডেট: ২৩.০৮.২০২৬ ২:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্তকে পাশাপাশি সমাধিস্থ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়ার মহাশ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।

একই ঘটনায় নিহত দেবাশীষ দত্তের স্ত্রী আফসানা শারমিন ও শ্বশুর মো. আকরাম আলীকে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী কুষ্টিয়া পৌর গোরস্তানে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। এর আগে রাত আড়াইটার দিকে কুষ্টিয়া মডেল মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার বিকেলে বেনাপোল সীমান্ত দিয়ে চারজনের মরদেহ দেশে আনা হয়। রাত ১০টার দিকে মরদেহগুলো কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। শোকের ভারে ভারী হয়ে ওঠে পুরো বাড়ির পরিবেশ।

পরে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী দেবাশীষ ও তার ছেলের শেষকৃত্য এবং আফসানা ও আকরাম আলীর জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

দেবাশীষ দত্ত কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। তিনি কুষ্টিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি দৈনিক আজকের আলো, চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন দেবাশীষ দত্ত। তার সঙ্গে ছিলেন স্ত্রী আফসানা শারমিন, তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর মো. আকরাম আলী। 


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   কলকাতা হোটেলে আগুন   সাংবাদিক দেবাশীষ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close