শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      
দেশজুড়ে
শ্রীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলিবর্ষণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ২:৫২ পিএম আপডেট: ২৩.০৮.২০২৬ ২:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কৃষকদল নেতা মো. জজ মিয়ার ব্যক্তিগত কার্যালয়ে দুই রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় লেজার লাইট দিয়ে তাকে টার্গেট করে গুলি করা হয় বলে দাবি করেছেন জজ মিয়া।

শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারসংলগ্ন আরএকে সিরামিক্স কারখানার সামনে এ ঘটনা ঘটে। 

গুলির শব্দ ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়লে জজ মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন জজ মিয়া জানান, রাতে তিনি তার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি সেখানে আসে। তারা লেজার লাইট দিয়ে তাকে টার্গেট করার পর পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জজ মিয়া গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি।

গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে।

শফিকুল ইসলাম বলেন, ‘গুলি ছোড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   কৃষকদল   নেতা   গুলি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close