শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজনীতি
আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটছে: শফিকুর রহমান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১৫ বছর আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বিএনপিও একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণ কোনও সরকারকে ফ্যাসিবাদী পথে হাঁটতে দেবে না।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে রাসূল (সা.)-এর নীতি ও আদর্শ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘বিশেষ একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ অনেক কিছু সরিয়ে ফেলা হয়েছে। ফেলানীসহ বিভিন্ন ভুক্তভোগীর স্মৃতি বাদ দিয়ে নির্দিষ্ট একটি দলের স্মৃতি সংরক্ষণ করা হয়েছে।’

এ ধরনের কর্মকাণ্ডকে ভালো লক্ষণ নয় উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘জনগণ সরকারকে ফ্যাসিবাদী পথে হাঁটতে দেবে না।’

সেমিনারে অন্যান্য বক্তারা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি সুবিধাভোগী বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই তাদের সুর পরিবর্তন করেছে। 

এমনকি জনগণের রায়ের বিরুদ্ধেও দলটি অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তারা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   বিএনপি   শফিকুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close