রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযানে আটক দশ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:৪৭ পিএম আপডেট: ২৩.০৮.২০২৬ ৩:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ও তার উত্তরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দেশি চোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এইদিকে অন্য অভিযানে একজনকে কোর্টে প্রেরণ করেছে পুলিশ। 

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশ ও ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ।

ভূজপুর থানা এলাকায় আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাগানবাজারের ধীরেন্দ্র নাথের ছেলে লক্ষন দে (৩৭), নাজিরহাট পৌরসভার আবুল মনসুরের ছেলে মো. আরাফাত (২৬) এবং একই এলাকার নুর আলমের ছেলে আফাজ মিয়া (২২)। আটক অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় ১০ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

আটক ১০ জনের মধ্যে একজনকে ১ মাস, তিনজনকে ১৫ দিন, চারজনকে ৮ দিন এবং দুজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে সর্বমোট ২ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

এইদিকে অন্য অভিযানে এক যুবককে মাদকসহ আটক করে কোর্টে প্রেরণ করেছে ভূজপুর থানা পুলিশ। 

অভিযানের বিষয়ে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রহমত উল্লাহ বলেন, “দুই উপজেলায় অভিযান পরিচালনা করে ১০ জনকে জেল ও জরিমানা করা হয়েছে। মাদকের  বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   মাদকবিরোধী অভিযান   আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close