শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
ভেড়ামারায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাউন্ডারী নির্মাণের অভিযোগ
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:০০ পিএম আপডেট: ২৩.০৮.২০২৬ ৪:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী হিসেবে ইটের পাকা দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়ার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ অমান্য করে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়াপাড়া মৌজায় আরএস ১৭৩/২ নং খারিজ খতিয়ানে, ১০ নং দাগে ৮.৯৪ শতক জমির প্রাপ্ত অংশের ভিতরে বিবাদী বিরোধপূর্ণ জমিতে কয়েকদিন ধরে পাকা দেয়াল নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

গতকাল সরেজমিনে দেখা গেছে, যে জমি নিয়ে বিরোধ চলছে সে জমিতে ইট-বালু ফেলে রাখা হয়েছে। শ্রমিকেরা স্থাপনা নির্মাণের কাজ করছেন।

অভিযোগকারী মো. তোফায়েল আহম্মদ বলেন, “আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিপক্ষ কাজ চালিয়ে যাচ্ছেন। কোন প্রভাবশালী শক্তিতে তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছেন তা আমার বুঝে আসে না।” 

পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি। 

প্রতিপক্ষ সোহেলী সবনম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “গত ১৩/০৫/২৬ ইং তারিখে বাদীপক্ষ ১৪৪ ধারা জারি করেছিলো যা অনেকদিন আগের ঘটনা। পুলিশ এসেছিলো আমার বাড়ীতে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় কাজ বন্ধ করে দিয়েছি।” এবং থানায় বসে বিষয়টা সমাধান করবেন বলে পুলিশকে জানান তিনি। 

ভেড়ামারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান বলেন, “এ বিষয়ে অভিযোগ পেয়েছি তবে আমি কিছু বলতে পারবো না। এসআই রেজাউলকে তদন্ত করতে দেওয়া হয়েছে।” 

এ বিষয়ে এসআই রেজাউল জানান, আমি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে এসেছি। আমার ফিরে আসার পরে তারা উক্ত স্থানে নির্মাণ কাজ করাচ্ছিলেন কিনা সেটা আমার জানা নেই।

অভিযোগ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়া পাড়া গ্রামে জমি নিয়ে তোফায়েল আহাম্মদ ও সোহেলী সবনম এর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। যা শেষ পর্যন্ত আদালতে গড়ায়। বিরোধপূর্ণ ভূমিতে আদালত নতুন কাজের নিষেধাজ্ঞা দেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা   আদালতের নিষেধাজ্ঞা   বাউন্ডারী নির্মাণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close