শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
কুলিয়ারচরে মাদকের সাম্রাজ্য ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ছাত্র প্রতিনিধি রাজিবের
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:৩৩ পিএম আপডেট: ২৩.০৮.২০২৬ ৪:৩৬ পিএম
ফয়সাল আহমেদ রাজিব

ফয়সাল আহমেদ রাজিব

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকায় মাদক ও জুয়ার বিস্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও স্থানীয় ‘জুলাই যোদ্ধা’ ফয়সাল আহমেদ রাজিব।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই হুঁশিয়ারি দেন।

ফেসবুক পোস্টে ফয়সাল আহমেদ রাজিব লেখেন, ‘কুলিয়ারচর পৌরসভায় কে কে মাদক বিক্রি করে সবাই জানে এবং সন্ধ্যার পর কোন কোন জায়গায় মাদক-জুয়ার আসর বসে এটাও সবাই চিনে। কিন্তু প্রশ্ন হচ্ছে সবকিছু জানার পরও কেনো তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় না? তাহলে কি ধরে নিবো মাদক ব্যবসায়িদের শেল্টার দাতাদের কাছে সবাই পরাজিত?’

আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সরাসরি মাঠে নামার ঘোষণা দেন এই ছাত্র প্রতিনিধি। তিনি আরও লেখেন, ‘আমার কোন পিছুটান নেই। ৯টি ওয়ার্ডে মাদকবিরোধী অভিযানের ব্যাটেলিয়ান প্রস্তুত আছে। আপনারা না পারলে আমাদের বলুন, কসম আল্লাহ একটার অস্তিত্বও থাকবে না ইনশাআল্লাহ।’

রাজিবের এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ নাগরিক ও যুবসমাজ তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এবং অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে পৌরসভার ৯টি ওয়ার্ডেই সজাগ হয়ে মাদক ও জুয়ার আড্ডার বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কুলিয়ারচর   মাদকের সাম্রাজ্য   হুঁশিয়ারি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close