শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      
দেশজুড়ে
কুলিয়ারচরে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন উদ্বোধন
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ‘ক্যাম্পেইন-২০২৬’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার শুভ উদ্বোধনের ঘোষণা করেন।

মো. ইয়াসিন খন্দকার বলেন, ‘মেয়েদের আত্মনির্ভরশীল, চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডস আন্দোলনের ভূমিকা অপরিসীম। বাল্যবিবাহ রোধ, মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং ইভটিজিং প্রতিরোধে গার্ল গাইডসের সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আশা করি, ২০২৬ সালের এ ক্যাম্পেইনের মাধ্যমে কুলিয়ারচরের নারী শিক্ষার্থীরা নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধের নতুন দিগন্ত উন্মোচন করবে।’

অনুষ্ঠানে বিশেষ কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, ‘মেয়েদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত। গার্ল গাইডসের এ সুশৃঙ্খল প্রশিক্ষণ ছাত্রীদের কেবল অনুশাসনে বাঁধবে না, বরং তাদের সাহসী ও সচেতন হতে শেখাবে। যেকোনো সামাজিক ব্যাধি ও অপরাধের বিরুদ্ধে এ তরুণীরাই হবে আমাদের প্রথম প্রতিরোধ।’

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কুলিয়ারচরের সভাপতি ও স্থানীয় কমিশনার এবং আবুল কাসেম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুলিয়ারচর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কুলিয়ারচর   ক্যাম্পেইন   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close