শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
বান্দরবানে নবনির্বাচিত চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:১৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বান্দরবান জেলা বিএনপি।

রোববার (২৩ আগস্ট) বিকালে বান্দরবান জেলা স্টেডিয়াম থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

পরে জেলা বিএনপির আয়োজনে মুক্তমঞ্চে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংকে ফুলেল শুভেচ্ছা জানান বান্দরবান জেলা সদরসহ সাতটি উপজেলা থেকে আগত বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজা প্রথমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। এরপর নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য চনুমং, লুসাই মং, জসিম উদ্দীন তুষারসহ অন্যান্য সদস্য এবং দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যান মাম্যাচিংকে বরণ করে নেন।

প্রসঙ্গত, মাম্যাচিংকে চেয়ারম্যান করে আরও ১৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে গত ২০ আগস্ট বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঙ্গল চন্দ্র পালের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পরিষদ পুনর্গঠন করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close