শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
জগন্নাথপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে দক্ষিণ জগন্নাথপুর গণদাবি পরিষদের আয়োজনে এ মানববন্ধন করা হয়। 
 
মানববন্ধনে জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবি জানায় তারা।

গণদাবি পরিষদের আহ্বায়ক মাসুম আহমদের সভাপতিত্বে ও গণদাবি পরিষদের নেতা হাফিজ আখতারুজ্জামান রিয়াদের  পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন দরছ উদ্দিন, শিবগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মো. আব্দুল বাছিত সুমন, কুবাজপুর হযরত ফাতিমা (রা.) অ্যাকাডেমির পরিচালক হাফিজ আবু তাহের, কুবাজপুর গ্রামের বিশিষ্ট সালিশী ব্যাক্তিত্ব মো. জেবুল মিয়া, ঘোষগাও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন, সহকারী শিক্ষক মো. জিকরুল আলম প্রমুখ।

এর আগে, দীর্ঘদিন ধরে ভাঙ্গা রাস্তা মেরামত না হওয়ায় কাতিয়া, পাইলগাও, কুবাজপুর রমাপতিপুর, দোস্তপুর, ইছগাও, ঘোষগাঁও, টিয়ারগাঁও যৌথভাবে শিবগঞ্জ বাজার থেকে লংমার্চ করে জগন্নাথপুর পৌর পয়েন্টে জমায়েত হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে।

তারা রাস্তা সংস্কার করে এলাকার জন ভোগান্তি দূর করতে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাস্তা সংস্কার   দাবি   মানববন্ধন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close