শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের চিকিৎসার অর্থ সহায়তা প্রদান
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাট জেলা পরিষদের পক্ষ থেকে অস্বচ্ছল রোগীদের চিকিৎসার অর্থ সহায়তা ও মসজিদ-মন্দির এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। 

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আবু রিয়াদ, সহকারী প্রকৌশলী মো. শহীদুল আলম, প্রশাসনিক অফিসার মো. হারুন অর রশিদ, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি শেখ মো. আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এসএম রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, ১৩ জন অস্বচ্ছল রোগীকে ১৩ লাখ ২৫ হাজার টাকা এবং ১৮টি মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৪ লাখ টাকা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান শেখ মোহাম্মদ জাকির হোসেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার জনকল্যাণে কাজ করছে। জেলা পরিষদের পক্ষ থেকে আমরা অসহায় মানুষ, অস্বচ্ছল রোগীদের সহযোগিতা করছি। যারা অর্থের অভাবে পড়াশুনা করতে পারে না, তাদেরও সহযোগিতা করবো। প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মানেও সহযোগিতা করা হবে।’

জনকল্যাণে এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   অস্বচ্ছল রোগী   চিকিৎসা   অর্থ সহায়তা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close