রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
দেশজুড়ে
দশমিনায় খালে কীটনাশক ছিটিয়ে মাছ শিকার, জেলে আটক
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় খালে কীটনাশক ছিটিয়ে মাছ শিকার করার সময় এক জেলেকে আটক করেছে বন বিভাগ।

রোববার (২৩ আগস্ট) বিকাল ৩টায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

আটক জেলে মো. আল আমিন (৩৫) উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমবাড়িয়া গ্রামের মো. আব্দুর রহিম শিকদারের ছেলে।

জানা যায়, প্রায়ই চর হায়দার ফরেষ্ট ক্যাম্পের বন বিভাগের খালে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরে নিয়ে যায়। গত শনিবার (২২ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিট কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনসহ সঙ্গীয় বন পাহারাদার নিয়ে অভিযান পরিচালনা করে আল আমিন নামের একজন জেলেকে খালে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরা অবস্থায় আটক করা হয়। 

পরে তাকে চরহায়দার ফরেষ্ট ক্যাম্পে নিয়ে আসা হয় এবং রাতেই দশমিনা থানা হেফাজতে রাখা হয়। তার কাছ থেকে একটি কীটনাশকের বোতল ও মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়।

মো. ইলিয়াস হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালে কীটনাশক প্রয়োগ করে মাছ শিকার করার সময় আল আমিন নামে এক জেলেকে আটক করা হয়েছে। তার কাছ থেকে মাছ ধরার ট্রলার ও কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে। রোববার বিকাল ৩টার সময় আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   কীটনাশক   মাছ শিকার   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close