শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ
‎পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় তার নির্বাচনী এলাকা নরসিংদীর পলাশ উপজেলায় মিষ্টি বিতরণ করেছে ঘোড়াশাল পৌর বিএনপি। 

রোববার (২৩ আগস্ট) সকালে পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা পলাশ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। 

এ সময় তিনি ড. আবদুল মঈন খানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে নরসিংদী-২ আসনের জনগণের  প্রত্যাশা পূরণসহ দক্ষ অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ব্যক্তি ড. আবদুল মঈন খানকে মন্ত্রীত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। 

প্রসঙ্গত, গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার পর ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ড. মঈন খান   মন্ত্রী   মিষ্টি বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close