শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে পাঁচ ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ মধ্যবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে পাঁচ ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে বাজারের পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে আরোপিত জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় পুলিশ লাইন, শেরপুরের একটি চৌকস পুলিশ দল দায়িত্ব পালন করে।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজারে পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   ব্যবসায় প্রতিষ্ঠান   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close