রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সরকারি কোষাগারে এক কোটি ৩৬ লাখ টাকা ফেরত দিলেন ডুমুরিয়ার ইউএনও
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:২২ পিএম আপডেট: ২৩.০৮.২০২৬ ৭:৫৮ পিএম
সবিতা সরকার

সবিতা সরকার

সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় জোড়া খাল পুনঃখনন প্রকল্পে দৃষ্টান্তমূলক স্বচ্ছতা ও জবাবদিহিতা নজির গড়েছেন উপজেলা প্রশাসন। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় প্রকল্প বাস্তবায়ন শেষে সাশ্রয়কৃত ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে ব্যাপক প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কৃষ্ণনগর নিমতলা থেকে বিল ডাকাতিয়া হয়ে রংপুর সাড়াতলা দক্ষিণ পার্শ্ব (আশি ফুট পর্যন্ত) এবং সাহস ইউনিয়নের ডোলভাঙ্গা খাল থেকে কাঠবুনিয়া বড় দোয়ানে হয়ে তেলিখালি গেট অভিমুখে ভদ্রা নদী পর্যন্ত খাল দুইটি পুনঃখননের কাজ হাতে নেওয়া হয়। এ কাজের জন্য সরকার মোট ৩ কোটি ৯ লাখ ৬ হাজার ৭৬৯ টাকা বরাদ্দ প্রদান করে। খননকাজের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় খালের দুই পাড়ে প্রায় ৫ হাজার ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।

ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফ হোসেন জানান, জেলা ও উপজেলা তদারকি কমিটির নিবিড় পর্যবেক্ষণে প্রকল্পের কাজ সম্পন্ন হয়। শ্রমিকদের মজুরি, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পরিবহন খরচ পরিশোধের পর ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা উদ্বৃত্ত থাকে, যা আর্থিক বিধিমালা মেনে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তবে অতিবৃষ্টি ও মাটির প্রাকৃতিক জটিলতার কারণে রঘুনাথপুর ইউনিয়নের কৃষ্ণনগর নিমতলা খালের ৭ কিলোমিটারের মধ্যে ৫.১ কিলোমিটার অংশ নির্ধারিত সময়ে খনন করা সম্ভব হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতায় প্রকল্পটি সফলভাবে শেষ হয়েছে। খাল দুইটি পুনঃখননের ফলে ওই অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে ফসল উৎপাদন বহুগুণ বাড়বে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা।

ব্যতিক্রমী এ উদ্যোগ সবিতা সরকার বলেন, ‘সরকারি প্রকল্পের প্রতিটি টাকা জনগণের আমানত। অর্থের সঠিক ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। নিয়মানুযায়ী যতটুকু কাজ সম্পন্ন হয়েছে কেবল ততটুকুর বিল পরিশোধ করে অবশিষ্ট টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ডুমুরিয়া   ইউএনও   প্রশংসায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close