রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বাঁশখালীতে বন্যার্ত শিক্ষার্থীরা পেল সালমা আদিল ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:৪১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

শনিবার (২২ আগস্ট) বিকেলে সালমা আদিল ফাউন্ডেশনের অর্থায়নে ও বাঁশখালী টাইমসের ব্যবস্থাপনায় বাঁশখালীর দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা । 

বাঁশখালীর পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্যাদুর্গত শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও গাইড বই তুলে দেওয়া হয়। 

প্রভাষক জাহেদুল ইসলাম টুকুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, কবি আরকানুল ইসলাম, সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন ও আকিবুল হক। 

উপস্থিত ছিলেন বাঁশখালী প্রেস ক্লাবের সদস্যসচিব মিজান বিন তাহের, পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দে ওবরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. আশেকুর রহমান চৌধুরী। 

অনুষ্ঠানে বক্তারা সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সালমা আদিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন, ‘সালমা আদিল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যার শুরু থেকেই ফাউন্ডেশনটি বৃহৎ পরিসরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষা উপকরণ বিতরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’ 

নতুন ব্যাগ ও গাইড বই হাতে পেয়ে বন্যার্ত শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। শিক্ষা উপকরণ পেয়ে তাদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাঁশখালী বন্যা   বন্যার্ত শিক্ষার্থী   শিক্ষা উপকরণ বিতরণ   সালমা আদিল ফাউন্ডেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close