রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কক্সবাজারে শুল্ক ফাঁকির ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:০৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করাবে—এমন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক ১টি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরাপালিয়ে যাওয়ার চেষ্টা করে। আভিযানিক দল ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। 

‘এ সময় তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লক্ষ টাকা মুল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, সৌদি ১০ রিয়াল ও সৌদি আরবের ৩টি এটিএম কার্ড জব্দ করা হয়।’

সাব্বির আলম সুজন বলেন, ‘আটককৃত চোরাচালানকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়। পূর্বেও তারা একাধিকবার এ ধরনের স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’

তিনি আরও জানান, জব্দকৃত আলামত ও আটককৃত চোরাচালানকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজারে স্বর্ণ জব্দ   স্বর্ণ চোরাচালান   কোস্ট গার্ড   ৩১ ভরি স্বর্ণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close