শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
ডোমারে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:১৮ পিএম আপডেট: ২৩.০৮.২০২৬ ৮:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর— স্লোগান নীলফামারীর ডোমার উপজেলার পূবালী ব্যাংক উপ-শাখায় তিন দিনব্যাপী ক্যাশলেস বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার বণোয়ারীর মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডোমার উপ-শাখার শাখা ব্যবস্থাপক মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. আখতারুজ্জামান সুমন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. হুমায়ুন কবির। পূবালী ব্যাংক ডোমার উপ-শাখার কর্মকর্তা অমৃতানন্দ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তা যুগোপযোগী সিদ্ধান্ত। নগদ অর্থের ব্যবহার হ্রাস এবং ডিজিটাল লেনদেনের সুবিধা প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন করলে দেশের টাকা দেশেই থাকবে। তাছাড়া টাকা নিয়ে ভ্রমন ঝুঁকিপূর্ণ। আর কিউআরের মাধ্যমে লেনদেন করলে ঝুঁকি নাই বললেই চলে। 

অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনওয়ারীর মোড় মার্কেটে এসে শেষ হয়।

কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  ডোমার   ক্যাশলেস   ক্যাম্পেইন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close