শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:২৬ পিএম আপডেট: ২৩.০৮.২০২৬ ৮:৩৯ পিএম
হাসিবুর রহমান। ছবি: প্রতিনিধি

হাসিবুর রহমান। ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে হাসিবুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাসিবুর রহমান প্রতাপপুর গ্রামের ভ্যানচালক সাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সাজিম উদ্দিনের ইঞ্জিনভ্যানটি বাড়িতে চার্জে দেওয়া হয়। এ সময় অসাবধানতাবশত চার্জের সংযোগস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু হাসিবুর। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎস্পৃষ্ট   শিশু   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close