রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বেকার যুবকদের ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে পঞ্চগড় বিজিবি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের সীমান্ত এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
 
রোববার (২৩ আগস্ট) বিকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

জানা যায়, বিজিবির সীমান্ত রক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।

এ প্রশিক্ষণের মাধ্যমে ৩০ জন বেকার যুবককে ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’-এর ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে। যা তাদের আত্মকর্মসংস্থান ও পরিবারের আর্থিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। 

এ ছাড়াও সীমান্ত এলাকার যুবসমাজকে মাদক, সন্ত্রাস, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম মূল লক্ষ্য বলে জানায় বিজিবি।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস।

এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান। এ ছাড়াও এ ধরনের প্রশিক্ষণ সীমান্ত এলাকার যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করার পাশাপাশি একটি নিরাপদ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  বেকার যুবক   ওয়্যারিং প্রশিক্ষণ   বিজিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close