শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
স্বাস্থ্য
ক্ষেতলালে মেডিকেল কলেজের স্থান পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
ক্ষেতলালে (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে অবস্থিত পরিত্যক্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) প্রাঙ্গণ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ স্থানেই জয়পুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা হবে। 
​
রোববার (২৩ আগস্ট) বিকাল ৪টার দিকে তিনি এ সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

জানা গেছে, জয়পুরহাট জেলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের জন্য সরকারি বরাদ্দ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ক্ষেতলালের বটতলী বাজারে অবস্থিত পরিত্যক্ত ম্যাটসের জায়গাটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য বিবেচনায় নেওয়া হয়েছিল। মূলত সেই সম্ভাব্য স্থানটি সরেজমিন দেখতেই স্বাস্থ্যমন্ত্রী সেখানে উপস্থিত হন।

​পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে সম্ভাব্য স্থান, অবকাঠামো ও সার্বিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

এ সময় সিদ্ধান্ত হয় যে, ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পাশেই জয়পুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাকাডেমিক ভবন নির্মাণ করা হবে। আর এ পরিত্যক্ত ম্যাটসটিকে মেডিকেল কলেজের আবাসিক হোস্টেল হিসেবে ব্যবহার করা হবে।

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন, জেলা সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম, পৌর বিএনপির সভাপতি ও প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক ও প্রভাষক নাফিউল হাদী মিঠু, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আলিমুজ্জামান সেলিম, বিএনপি নেতা জাকির চৌধুরী, জিল্লুর রহমান প্রমুখ।

এর আগে মন্ত্রী জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং পরে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন। 

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  ক্ষেতলাল   মেডিকেল কলেজ   পরিদর্শন   স্বাস্থ্যমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close