রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      
দেশজুড়ে
মানিকগঞ্জে গঠনমূলক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৪২ পিএম আপডেট: ২৩.০৮.২০২৬ ১০:৪৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

সঠিক, সমাধানমুখী ও প্রভাবশালী সংবাদ প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভয়েস এবং ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস) গত ২১ থেকে ২৩ আগস্ট মানিকগঞ্জে তিন দিনব্যাপী ‘গঠনমূলক সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। নতুন ও সম্ভাবনাময় বিভিন্ন সংবাদমাধ্যমের মোট ১৫ জন প্রতিনিধি এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে গঠনমূলক সাংবাদিকতার মূলনীতিগুলো ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, সমাধানমুখী প্রতিবেদন প্রস্তুত করা এবং সামাজিক চ্যালেঞ্জের কার্যকর সমাধান তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া বিভিন্ন মাধ্যমে পাঠক ও দর্শকদের চাহিদা বুঝে লক্ষ্যভিত্তিক সংবাদ প্রস্তুতের গুরুত্ব সম্পর্কেও তারা ধারণা লাভ করেন।

আইএমএসের প্রশিক্ষকেরা গঠনমূলক সাংবাদিকতার মূলনীতি ও পরিধি ব্যাখ্যা করেন। প্রশিক্ষণে বলা হয়, ‘গঠনমূলক সাংবাদিকতা শুধুমাত্র সমস্যা তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি সাংবাদিকদের সমাধান অনুসন্ধান করতে, গঠনমূলক আলোচনার সুযোগ সৃষ্টি করতে এবং ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে উৎসাহিত করে।’

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে বাস্তব জীবনের চিত্র তুলে ধরার পাশাপাশি সমাধান এবং ইতিবাচক পরিবর্তনগুলোও প্রকাশ করা উচিত। সঠিক মাধ্যম নির্বাচন করে সাংবাদিকরা তাদের প্রতিবেদনকে আরও প্রাসঙ্গিক ও প্রভাবশালী করে তুলতে পারবেন।’

আইএমএসের প্রোগ্রাম ম্যানেজার শাখাওয়াত হোসাইন বলেন, ‘গঠনমূলক সাংবাদিকতার ধারণা নতুন নয়, কিন্তু বাংলাদেশে এখনও এর ব্যাপক চর্চা শুরু হয়নি। আমরা বিশ্বাস করি, এই প্রশিক্ষণ সংবাদমাধ্যমগুলোকে এই পদ্ধতি আরও ভালোভাবে বুঝতে এবং গ্রহণ করতে সাহায্য করবে।’

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিভিন্ন রিপোর্টিং পদ্ধতি ও কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেন। তাঁরা গঠনমূলক সাংবাদিকতার তিনটি মূল স্তম্ভ প্রয়োগে দক্ষতা অর্জন করেন এবং এসব কৌশল নিজ নিজ সংবাদপ্রতিষ্ঠানে প্রয়োগের প্রস্তুতি নেন।

এ ছাড়া সাংবাদিকতার সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা বিষয়ে সচেতনতা অর্জন করেন অংশগ্রহণকারীরা। বিভিন্ন মাধ্যমের জন্য লক্ষ্যভিত্তিক সংবাদ প্রস্তুতের গুরুত্বও তাঁরা বুঝতে পারেন, যা তাঁদের প্রতিবেদনকে আরও কার্যকর করতে সহায়তা করবে।

ভয়েস ও আইএমএস আশা করছে, প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকরা তাঁদের কাজে গঠনমূলক সাংবাদিকতার নীতিগুলো অনুসরণ করে সমাধানমুখী ও দায়িত্বশীল সংবাদ প্রতিবেদন তৈরির মাধ্যমে জনমত গঠনে অবদান রাখবেন।

ভয়েস (Voices for Interactive Choice and Empowerment) একটি অধিকারভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা। সংস্থাটি বাংলাদেশে মানবাধিকার, তথ্যের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও টেকসই উন্নয়ন প্রতিষ্ঠায় কাজ করে। গবেষণা ও নীতি অ্যাডভোকেসির মাধ্যমে সংস্থাটি জবাবদিহিতা বৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close