রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      এমবাপ্পে ঝড়ে রায়োকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল      ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      
স্বাস্থ্য
দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:২৯ এএম
ছবি : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন/সংগৃহীত

ছবি : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন/সংগৃহীত

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, “তৃণমূলের স্বাস্থ্যকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।”

রোববার (২৪ আগস্ট) বিকেলে জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, “হেলথ হাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা এক ছাতার নিচে মিলবে। সেখানে চিকিৎসক পদায়ন করা হবে। এ ছাড়া স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা এবং স্তন ও জরায়ু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তের কাজ করবেন।”

মেডিকেল কলেজের শিক্ষক সংকট ও আইসিইউ প্রসঙ্গে তিনি বলেন, “দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে বন্ধ থাকা আইসিইউ এবং নতুন মেডিকেল কলেজ চালু করা হবে। সেবার মান বাড়লেও কর্তব্যে অবহেলা বরদাশত করা হবে না।”

হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  হেলথ হাব   স্বাস্থ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close