সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০      নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
পাটের ফলন ও দামে খুশি পত্নীতলার চাষিরা
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:২৭ এএম আপডেট: ২৪.০৮.২০২৬ ১১:২৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় পাট কাটা, জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মৌসুমের শুরুতেই ভালো ফলন ও সন্তোষজনক দাম পাওয়ায় ‘সোনালি আঁশ’ পাট চাষে হাসি ফুটেছে কৃষকের মুখে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, খাল, বিল, পুকুর ও ডোবাসহ বিভিন্ন জলাশয়ে চলছে পাট জাগ দেওয়ার কাজ। কেউ পাটের আঁটি পানিতে ডুবিয়ে জাগ দিচ্ছেন, আবার কেউ জাগ থেকে পাট তুলে আঁশ ছাড়াচ্ছেন। পরে সেই আঁশ রোদে শুকিয়ে বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পত্নীতলায় প্রায় ৭৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাট চাষে কৃষকদের উৎসাহিত করতে প্রণোদনার আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে ডিএপি সার ৫ কেজি, এমওপি সার ৫ কেজি এবং পাটবীজ ১ কেজি করে বিতরণ করা হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে পাট চাষিদের বিভিন্ন প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ফলন বেশ ভালো হয়েছে। প্রতি বিঘায় গড়ে ৮ থেকে ১০ মণ পর্যন্ত পাট উৎপাদন হচ্ছে। বর্তমানে বাজারে প্রতি মণ পাট ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। ভালো ফলনের সঙ্গে ভালো দাম পাওয়ায় উৎপাদন খরচ বাদ দিয়েও লাভের মুখ দেখছেন কৃষকরা।

উপজেলার একাধিক পাটচাষি জানান, পাট চাষে তুলনামূলকভাবে খরচ কম হলেও শ্রম ও জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত পানির প্রয়োজন হয়। এ বছর ফলন ভালো হওয়ায় এবং বাজারে দাম সন্তোষজনক থাকায় তারা বেশ আনন্দিত। আগামী মৌসুমে পাটের দাম ভালো থাকলে আবাদ আরও বাড়ানোর প্রত্যাশা করছেন তারা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন, “এবার পাটের ফলন ভালো  হয়েছে এবং দাম ভালো থাকায় চাষিরা লাভবান হচ্ছেন।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  পাটের ফলন   চাষি   নওগাঁ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close