রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      
দেশজুড়ে
টঙ্গিবাড়িতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা
টঙ্গিবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:৫৩ এএম আপডেট: ২৪.০৮.২০২৬ ১১:৫৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গিবাড়ি উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার (২২ আগস্ট) এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে মাদকবিরোধী একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা হলরুমে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারের সাবেক সচিব, কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও টঙ্গিবাড়ি উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির সভাপতি ড. এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাবেক অতিরিক্ত সচিব, টঙ্গিবাড়ি মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিক মোল্লা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মো. জামাল হোসেন, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পাপিয়া ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে পরিবারের সদস্যদের সন্তানদের প্রতি নজরদারি বাড়ানো এবং তরুণ সমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তারা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  টঙ্গিবাড়ি   মাদকবিরোধী র‍্যালি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close