সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
আন্তর্জাতিক
প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নয়া দিল্লির যন্তর মন্তরে গত জুলাই মাসে ভারত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

রোববার (২৩ আগস্ট) বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছেন সিজেপির নেতারা।  

বিবৃতিতে তারা জানিয়েছে, ভারতের যুবসমাজকে যে প্রতিশ্রুতি নরেন্দ্র মোদি সরকার দিয়েছিল, তার মর্যাদা দিতে হবে। এ নিয়ে আজ সোমবার (২৪ আগস্ট) ঘোষণা করা হবে বলেও জানিয়েছে অভিজিৎ দীপকে’র দল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, রোববারের বিবৃতিতে সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনে ইতি টানার জন্য এ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। এবার সেই আন্দোলন শেষ হতেই সরকার প্রতিশ্রুতি পালন না করে গোটা যুবসমাজকে যে অপমান করছে, আমরা তা হতে দেব না। ভারতের যুবসমাজকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণ করতে হবে।

সিজেপির আরও দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার নিয়েও সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি। আদালত বারবার বলা সত্ত্বেও কোনো তালিকা দেয়নি। 

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিশ্রুতি পূরণ থেকে বারবার পিছিয়ে যাওয়া, কোনো রকম ঢিলেমি, অসম্মান করাকে দেশের যুবসমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেই ধরে নেবে সিজেপি।

এছাড়া সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির কারণে যেসব পরীক্ষার্থী আত্মঘাতী হয়েছিলেন, তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ব্যাপারেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে বিবৃতিতে।

অবিলম্বে এসব দাবি পূরণ না হলে ফের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। আসন্ন সেই আন্দোলনের জন্য দেশবাসী, যুবসমাজকে প্রস্তুত থাকতেও বলেছে সিজেপি। আমাদের প্রতিবাদের ফলে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে যতক্ষণ না যুবসমাজকে দেওয়া প্রতিশ্রুতিগুলির প্রত্যেকটি পূরণ করা হবে, ততক্ষণ আমরা বসব না।

এর আগে যন্তর মন্তরে প্রায় এক মাসব্যাপী আন্দোলন করেছিল সিজেপি। তাদের দাবি ছিল, নিট কেলেঙ্কারিতে ধর্মেন্দ্রকে ইস্তফা দিতে হবে। ২৫ জুলাই তার ইস্তফার পরে সেই আন্দোলন শেষ হয়েছিল।

গত ১৫ অগস্ট স্বাধীনতা দিবস থেকে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি শুরু করে সিজেপি। গ্রামীণ সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে তাদের এ কর্মসূচি। সে দিন দীপকে তার নিজের গ্রাম মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সন্তুক পিম্পরিতে এ কর্মসূচির ঘোষণা করেছিলেন। তার পরে লাতুরের সরকারি স্কুলে অনুমতি ছাড়া প্রবেশের জন্য দীপকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ বার সিজেপির দাবি, কেন্দ্রের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে ফের পথে নামবে তারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস


আরও সংবাদ   বিষয়:  আন্দোলন   হুঁশিয়ারি   সিজেপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close